ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৫ জানুয়ারি ২০২৪
চাঁদপুরে অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ঘটনাস্থল

চাঁদপুরের কচুয়া উপজেলায় সাব্বির হোসেনের (২৫) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির হোসেন কচুয়া উপজেলা ভূঁইয়ারা গ্রামের মানিক মিয়ার ছেলে।

নিহতের মা জাহানারা বেগম জানান, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সাব্বির হোসেন। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে কচুয়া থানা নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা।

Advertisement

কচুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ঐ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, এ বিষয়ে প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!