ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২০ জানুয়ারি ২০২৪
হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে মো. আশিক নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউপির গাওরাটুলি কবরস্থানের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. আশিক (১৬) একই উপজেলার কলাকান্দি এলাকার আবদুল মিয়া ওরফে আফজালে ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মহিউদ্দিন। তিনি জানান, সকালে উপজেলার ফরদাবাদ ইউপির গাওরাটুলি কবরস্থানের পাশের পুকুরর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। কবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে আশিকের লাশ উদ্ধার করে।

Advertisement

তিনি আরো জানান, আশিক প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে ঐ রাতে আর বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা আশিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হাত-পা বেঁধে লাশ পুকুরে ফেলে তার অটোরিকশা নিয়ে যায়।

ওসি মহিউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!