ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১৭ জানুয়ারি ২০২৪
সরাইলে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে রহমত আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর তিতাস নদীর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রহমত আলী উপজেলার নোয়াগাঁও ইউপির আইরুল এলাকার জহের আলীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম। তিনি জানান, রহমত আলী কিছুদিন আগে উপজেলার দেওড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় রহমত আলী নামাজের জন্য মসজিদে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে সব জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে রহমত আলীর মেয়ে ১৫ তারিখ সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার দুপুরে শাহবাজপুরে তিতাস নদীর সেতু এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement

ওসি আরো জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। রহমত আলী তিনবার স্ট্রোক করে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!