ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফের পাহাড় থেকে ডাকাতের লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ১৭ জানুয়ারি ২০২৪
টেকনাফের পাহাড় থেকে ডাকাতের লাশ উদ্ধার
টেকনাফের পাহাড়- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রফিক নামে এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের আলিখালি গহীন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রফিক ঐ ইউনিয়নের লেদা মৌলভীপাড়ার বর্মাইয়া ইউছুপের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার পশ্চিমে পাহাড় থেকে পুলিশের একটি টিম রফিক প্রকাশ ডাকাত রফিক নামের একজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পাহাড়ি ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করতে পারে। লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!