ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ২৫ জানুয়ারি ২০২৪
৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় নীলফামারীতে জেঁকে বসেছে শীত। ফলে উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কম থাকায় ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। বৃহস্পতিবার সকালে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে তীব্র শীত ও ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে স্বাভাবিক বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

দৃষ্টিসীমা কম থাকায় বৃহস্পতিবার সকালে কোনো ফ্লাইট নামতে পারেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন ধরে সৈয়দপুরে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা সেখানে ৭০০ ভিজিবিলিটি বিরাজ করছে। আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল শুরু হবে।

Advertisement

তিনি আরো বলেন, তবে কুয়াশার কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

এদিকে শীত ও কুয়াশার কারণে বৃহস্পতিবার বন্ধ রয়েছে সৈয়দপুরের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!