ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ২২ জানুয়ারি ২০২৪
নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ 
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীতে বেড়েছে শীত। সোমবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে সোমবার ও মঙ্গলবার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, নীলফামারী জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই সঙ্গে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার। তিনি বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় স্কুলে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!