মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আরো কমতে পারে তাপমাত্রা। এছাড়া মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারে সকাল থেকে সূর্যের দেখা মিলেছে বলেও জানান তিনি।
.png)