কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র বলেন, আজ সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন থাকতে পারে।
এদিকে, তীব্র ঠান্ডায় গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে জেলার শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
.png)