মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলুগোলা স্লুইস গেট এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে স্লুইস গেট খালের কিনারায় লুকায়িত অবস্থায় কাদা মাটির নিচে পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর হতে এক লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)