সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে মো. উজ্জল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. বাছের মিয়ার ছেলে মো. আসাদ মিয়া (২৫)।
.png)
বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, রাতে ওই দুই জেলে ব্যাটারিচালিত সরঞ্জামাদি ব্যবহার করে বৈদ্যুতিক ফাঁদে মাছ শিকার করেন। সংবাদ পেয়ে নৌ-পুলিশসহ আমরা চরভৈরবী লঞ্চঘাট এলাকা থেকে সকাল ৮টায় তাদের মাছ শিকারের সরঞ্জামাদিসহ আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন, চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুলসহ নৌ পুলিশ সদস্যরা।