ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরের ব্যবসায়ী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ২২ জানুয়ারি ২০২৪
মেহেরপুরের ব্যবসায়ী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত
নিহত রবিউল ইসলাম। ফাইল ফটো

মেহেরপুরের ব্যবসায়ী রবিউল ইসলাম (৫৫) কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় তার সঙ্গী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা শহরের তীরমনি নামক স্থানে মিনি ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত রবিউল মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ বছর জেলার গাংনী উপজেলা শহরের মহিলা কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন। আহত তার সঙ্গীর তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী গাংনী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা পারভীন পান্না।

Advertisement

তিনি জানান, রবিউল তার ট্রাকের একজন ড্রাইভারের মোটরসাইকেলযোগে গাংনী শহর থেকে কুষ্টিয়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। তারা কুষ্টিয়ার তীরমনি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, যেহেতু রবিউল ইসলাম কুষ্টিয়ায় মারা গেছেন। তাই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে খবর পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!