সোমবার দুপুরের দিকে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী ও আহত যুবক বাইক ট্যুরে বের হয়েছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে ওই তরুণী প্রাণ হারান। আহত যুবক কক্সবাজার সদরের ঝিলংজা ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহিদুল আমিন (তানিব) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন।
.png)
টেকনাফ বাহারছড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান, আহত যুবক কথা বলতে পারছেন না। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০-২২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার বিস্তারিত তথ্য পরিচয় এখনো পাওয়া যায়নি।