ঐদিন বিকেলে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- সদর উপজেলার গালা এলাকার নূর নব্বীর মেয়ে চায়না আক্তার (২৫)।
.png)
এসআই আলী আকবর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চায়না আক্তার। পরে তার মরদেহ পৌলি এলাকা থেকে উদ্ধার করা হয়।
অপরদিকে, সল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করালে দুপুরে তার মৃত্যু হয়। পরে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।