ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় কৃষক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১২ জানুয়ারি ২০২৪
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় কৃষক নিহত
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মধু শীল নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু শীল একই গ্রামের হরিধন শীলের ছেলে।

জানা যায়, সকালে মধু শীল ধানের চারা নিয়ে জমিতে যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধু শীলের মৃত্যু হয়।

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ঐ কৃষকের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!