রামগতির নিজ এলাকার বিভিন্ন স্থানে অসহায় নারীদের খুঁজে এসব সেলাই মেশিন বিনামূল্যে তুলে দেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
এ সময় সেলাই মেশিন পেয়ে বেজায় খুশি সুবিধাভোগী নারীরা। সাময়িকভাবে কিছুটা হলেও সেলাইয়ের কাজ করে আয়ের একটা সুযোগ হয়েছে বলে মনে করেন তারা। সেলাইয়ের কাজ জেনেও অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে না পেরে অসহায়ত্ব ছিল রামগতির অনেক নারী উদ্যোক্তার। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সে স্বপ্ন পূরণ হলো তাদের।
.png)
ভিপি হেলাল বলেন, রামগতিতে অনেক অসহায় ও দুস্থ নারী ছড়িয়ে ছিটিয়ে আছেন। যারা স্বশিক্ষিত এবং প্রশিক্ষিত তাদের প্রত্যেককে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্যক্তিগতভাবে সেলাই মেশিন দিচ্ছি। এ পর্যন্ত ২০টি পরিবারের ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো সেলাই মেশিন দেওয়া হবে।