ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যায় ছোট ভাই গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ৩ জানুয়ারি ২০২৪
লক্ষ্মীপুরে অটোরিকশা চালক হত্যায় ছোট ভাই গ্রেফতার
গ্রেফতারকৃত মাহফুজ আলম

লক্ষ্মীপুরে অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম হত্যার ঘটনায় তার ছোট ভাই মাহফুজ আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর কমান্ডার গোলাম মোর্শেদ। এর আগে, মঙ্গলবার রাতে মাহফুজ আলমকে চট্টগ্রামের হালিশহর থানার গলাপিচা পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজ লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়মের উত্তর টুমচর গ্রামের নুর মোহাম্মদের ছেলে। নিহত অটোরিকশা চালক জাহাঙ্গীর অভিযুক্ত মাহফুজের বড় ভাই। তার ইস্রাফিল ও ইয়ামিন নামে দুই শিশু ছেলে রয়েছে।

Advertisement

জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে খেলার সময় দাদা নুর মোহাম্মদের ঘরে শিশু ইয়ামিন একটি লাঠি ছুড়ে মারে। এতে ঘরে থাকা আলমিরার গ্লাস ভেঙে যায়। এ নিয়ে ঐ শিশুর দাদা নুর মোহাম্মদসহ তার স্ত্রী রহিমা খাতুন, তাদের দুই মেয়ে দোলা আক্তার ও মোসুমি এবং ছোট ছেলে মাহফুজ ও বড় ছেলে জাহাঙ্গীরের স্ত্রী শারমিনের সঙ্গে কথা কাটাকাটি হয়। জাহাঙ্গীর এ বিষয়ে খবর পেয়ে বাড়িতে এলে তার সঙ্গেও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই মাহফুজ একটি রড দিয়ে বড় ভাই জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন। এতে জাহাঙ্গীর গুরুত্বর আহত হন। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে মাহফুজের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহফুজ পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব তাকে গ্রেফতার করে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!