ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল লক্ষ্মীপুর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২ ডিসেম্বর ২০২৩
ফেনীতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল লক্ষ্মীপুর
ফাইল ফটো

ফেনীতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫মিনিটে এই ভূকম্পন অনূভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।  

ফেনীস্থ আবহাওয়া অধিদফতরের বেলুন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা জানান, ফেনীতেও যে ভূকম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান, সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Advertisement

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। চলতি বছরে এখন পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!