ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিমি.। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। স্থায়িত্বকাল ছিল ৩৩ সেকেন্ড।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
.png)
এদিকে, ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। অনেকে বাসা-বাড়ির বাইরে চলে আসেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।