ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ভূমিকম্প অনুভূত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় ভূমিকম্প অনুভূত 
ফাইল ফটো

চুয়াডাঙ্গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি বলেন, চুয়াডাঙ্গাসহ সারাদেশে ৯টা ৩৬ মিনিটে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৬। এর উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে। এটি এক মিনিটের মতো স্থায়ী ছিল। একই সঙ্গে রাজধানী ঢাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!