রোববার চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় র্যাব-৭ এর সদর দফতরে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে আমরা কাজ করছি। নির্বাচনের দিনও আমাদের দায়িত্ব থাকবে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। নির্বাচন ঘিরে এখনো কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি আছে। সবমিলিয়ে আমরা চাই ৭ জানুয়ারি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হোক।
.png)
তিনি আরো বলেন, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে তাদের সঙ্গে সমন্বয় থাকবে। আরেকটা বিষয়, বাস্তবতা হচ্ছে- একটা আসনে যতগুলো কেন্দ্র রয়েছে তত স্ট্রাইকিং ফোর্স তো আর নেই। আমরা টহলে থাকবো। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত পৌঁছাবো। সেক্ষেত্রে যাওয়ার যে সময় শুধু সেটাই লাগবে।
এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছেন। অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরবো। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয় সেক্ষেত্রেও ব্যবস্থা নেয়া হবে।