ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২৯ ডিসেম্বর ২০২৩
চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মো. রাসেল নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরের পাহাড়তলী থানা পুলিশ। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি কেপায়েত উল্লাহ।

এর আগে, বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানার কাট্টলীর ধুপপোল ব্রিজের পশ্চিম পাশে তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার আব্দুর রহমানের ছেলে।

ওসি কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজসহ রাসেলকে গ্রেফতার করা হয়। গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক কর্মীদের অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল, টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই ছিল রাসেলের পেশা। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!