ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৬ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ২৮ ডিসেম্বর ২০২৩
৬ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার করা হয়েছে। টানা ৬ ঘণ্টা ধরে চলা সফল অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য বাংলাদেশ ফুটবলের এই কিংবদন্তিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। আনুষ্ঠানিকতা সেরে তার অস্ত্রোপচার শুরু হয় সকাল ১০টার দিকে।

জানা গেছে, বিকাল ৪টা পর্যন্ত টানা অস্ত্রোপচার করা হয়। প্রায় ৬ ঘণ্টার অস্ত্রোপচার সফলভাবে শেষ করার পর কাজী সালাউদ্দিনকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement

এর আগে গত ১৬ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাফুফে সভাপতি। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে কাজী সালাউদ্দিনের শরীর অস্ত্রোপচারের উপযুক্ত করতে বেশ কিছুদিন সময় নিয়েছেন তারা। 

সালাউদ্দিনের সুগার, রক্তচাপ ও কাশি ছিল। সবকিছু নিয়ন্ত্রণে আনতে ডাক্তাররা অপেক্ষায় ছিলেন। বিদেশে নিয়ে সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকায়ই অস্ত্রোপচারে সম্মতি দেন তার পরিবারের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!