ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবীনগরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২২ ডিসেম্বর ২০২৩
নবীনগরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর হেলাল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়ার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত হেলাল মিয়া নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, নারায়ণপুর গ্রামে কৃষি জমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করেছে।

Advertisement

তিনি আরো জানান, ঐ যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড ঠান্ডার কারণে তার শরীর শক্ত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!