শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজের লাশ সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটির রাশা এলপিজি পাম্পের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়। এর আগে গত ৬ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টা থেকে বকুল নিখোঁজ ছিলেন।
মৃত আবু সাঈদ আল মামুন বুকুল (৪৫) জেলা শহরের শহরের বাগানবাড়ি এলাকার আবুল হাসেমের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, গত ৬ ডিসেম্বর বকুল জেলা শহরের মেড্ডা মোদকবাড়ি এলাকায় তার বোনের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে বকুলের বোন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটির রাশা এলপিজি পাম্পের পশ্চিম পাশের ডোবায় স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বকুলের লাশ উদ্ধার করে। লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।