মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সিয়াম একই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্থানীয় স্কলারস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, মঙ্গলবার বিকেলে সিয়াম বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে সিয়াম এসে বাথরুমে ঢোকে। দীর্ঘ সময় বের না হওয়ায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা বাথরুমের দরজা ভেঙে দেখেন সিয়াম বাথরুমের ফ্লোরে পড়ে আছে। পরে সিয়ামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, এক স্কুলছাত্র বাথরুমেই মারা গেছে। কীভাবে মারা গেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।