সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লালদিঘিতে থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা ঐ লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ। নবাব আলী নাটোর শহরের কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আমির আলীর ছেলে।
জানা গেছে, নবাব আলী ১৫ বছর থেকে লালদিঘিতে নাইট গার্ড হিসেবে কাজ করে আসছিলেন। প্রতিদিনে মতো সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি দিঘিতে কাজে যান। এরপর থেকে নাইট গার্ড নবাব আলী নিখোঁজ হন। স্থানীয়রা সকাল ৭টার দিকে ভাসমান নৌকা মাঝ দিঘিতে দেখতে পেয়ে দিঘির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে স্থানীয়রা দিঘির লিজ মালিককে বিষয়টি জানান। পরে তিনি ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিদল ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় লালদিঘি থেকে ওই নাইট গার্ডের লাশ উদ্ধার করেন।
.png)
ওসি নাছিম আহমেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নাইট গার্ডের লাশটি উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।