ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কার্লভাটের নিচে মিলল চা শ্রমিকের রক্তাক্ত লাশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৩৯, ৮ ডিসেম্বর ২০২৩
কার্লভাটের নিচে মিলল চা শ্রমিকের রক্তাক্ত লাশ
কমলগঞ্জ থানা। ফাইল ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের ড্রেন থেকে রঞ্জিত ভুমিজ (২৫) নামে এক চা শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রঞ্জিত ভুমিজ পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত পলিমল ভুমিজের ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এলাকাবাসী শ্রমিক লাইনের একটি কার্লভাটের নিচে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Advertisement

জানা যায়, পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক যুবক রঞ্জিত অতিরিক্ত মদ্যপ পান অবস্থায় বাজার লাইনের দিকে যাচ্ছিল। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপ পান করায় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাটের নিচে পড়ে পাকার পিলারে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!