মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার। এর আগে সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা কেএম শাইখ আকতার জানান, ২০১২ সালে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসান গাজীর বিরুদ্ধে মামলা হয়। ঐ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে দীর্ঘ একযুগ পর তাকে গ্রেফতার করা হয়।
.png)