বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ আদেশ দেন যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির। দণ্ডপ্রাপ্ত মিশু কেশবপুরের রেজাকাটি গ্রামের মৃত মুফজিলার রহমান কচির ছেলে।
আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট সেতারা খাতুন জানান, কেশবপুরের একটি কলেজে লেখাপড়া করেন ভুক্তভোগী ছাত্রী। ২০২২ সালের ২৩ অক্টোবর ওই ছাত্রী প্রতিদিনের মতো বিকেলে প্রাইভেট পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ওই ছাত্রী। এ সময় আসামি মিশু রহমান তার গতিরোধ করে মুখ বেঁধে পাশের একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এতে অজ্ঞান হন ওই ছাত্রী। সন্ধ্যায় জ্ঞান ফিরলে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী।
.png)
তিনি আরো জানান, পরদিন ওই ছাত্রীর মা বাদী হয়ে মিশুকে আসামি করে কেশবপুর থানায় মামলা করেন। এ মামলার সাক্ষ্য শেষে আসামি মিশু রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।