বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ জালাল উদ্দিন এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা দহপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে। একই মামলায় সবুজের বাবা-মাসহ অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু।
.png)
জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট সবুজ মিয়া তার স্ত্রী কোহিনুর বেগমকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে বালিশ চাপা দেন। পরে গুরুতর জখম ও আহত অবস্থায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কোহিনুরের বড় ভাই লিটন বাবু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত এ মামলায় রায় ঘোষণা করেন।