সোমবার রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ফরিদপুরের সদর উপজেলার গৌরি লক্ষ্মীপুর শেখ সাদিকের ছেলে বক্কর শেখ ওরফে পেটকাটা বক্কর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১৫ সালে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদক আইনে দায়েরকৃত একটি মামলায় যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
.png)
র্যাব কমান্ডার জানান, গ্রেফতার পেটকাটা বক্করের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।