শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরার উঠান মাঝির ঘাট এলাকায় প্রায় সাত ফুট লম্বা মাছটি নিয়ে আসা হয়।
জেলেরা জানান, শনিবার দুপুরে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান কাইয়ুম মাঝি। সন্ধ্যায় বিশাল আকৃতির হাঙ্গরটি জালে আটকা পড়ে।
.png)
আরো পড়ুন >>> পাগলা মসজিদের সিন্দুকের চিরকুটে যে ‘কথা’ লিখেছেন আতিক
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, হাঙ্গর মাছ ধরা এবং বিক্রি করা বাংলাদেশের জীববৈচিত্র্য আইনে নিষিদ্ধ। তারপরও মানুষ এটা শিকার করছে।
চট্টগ্রাম জেলা মৎস্য দফতর সূত্র জানায়, ১২ বছর আগেও বাংলাদেশে যে সংখ্যায় হাঙ্গর ছিল, এখন তা অনেক কমে এসেছে। বছর তিনেক ধরে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে হাঙ্গর শিকারের প্রবণতা বেড়েছে। এ কারণে বাংলাদেশে বড় আকারের হাঙ্গর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।