ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির পর চট্টগ্রামের মোটরসাইকেল চলে যায় হবিগঞ্জ

চট্টগ্রাম প্রতিনিধ
প্রকাশিত: ০১:৪০, ২২ নভেম্বর ২০২৩
চুরির পর চট্টগ্রামের মোটরসাইকেল চলে যায় হবিগঞ্জ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির। এর আগে, সোমবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহান ওরফে বাবু ও জয় দাশ।

ওসি বলেন, গত ৭ নভেম্বর চান্দগাঁও থানার পূর্ব ফরিদার পাড়ার জব্বর খলিফার বাড়ির গেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় থানা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা এলাকার একটি বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!