কিন্তু কথায় আছে- চোরের দশদিন হলেও গৃহস্থের একদিন আসে। সেই কথার মতোই ১০টি বাইসাইকেল চুরির পর এবার তাকে ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে। গ্রেফতারকৃত যুবকের নাম শাহরিয়ার চৌধুরী অভি।
মঙ্গলবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর ডিবি পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) আলী হোসেন। এর আগে, রোববার সন্ধ্যায় নগরের বন্দর থানার বারেক বিল্ডিং এলাকা থেকে দুইটি চোরাই বাইসাইকেলসহ অভিকে গ্রেফতার করা হয়।
.png)
নগর ডিবি পুলিশের ডিসি বলেন, রোববার সন্ধ্যায় বারেক বিল্ডিং এলাকা থেকে দুইটি চোরাই বাইসাইকেলসহ শাহরিয়ার চৌধুরী অভিকে গ্রেফতার করা হয়। নগরের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে প্রথমে নিজের কাছে রাখতেন অভি। পরে সুযোগ বুঝে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে দিতেন।
তিনি আরো বলেন, এর আগেও অন্তত ১০টি বাইসাইকেল চুরির পর এভাবে বিক্রি করেন বলে জিজ্ঞাসাবাদে জানান অভি। রোববার বাইসাইকেল বিক্রির পর গ্রাহককে বুঝিয়ে দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।