এ সময় পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, বিশ্বের সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পুলিশও পিছিয়ে নেই। জেলার বিভিন্ন থানায় গঠিত সাইবার ক্রাইম মনিটরিং সেল চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চুরি ও হারিয়ে যাওয়া ৩৬৮টি ফোন উদ্ধার করে এর মালিকদের কাছে হস্তান্তর করেছে। পুলিশের কাছে সেবা পেতে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম, উপ-পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
.png)
চুরি হওয়া ফোন ফিরে পেয়ে আবু রায়হান জানান, পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় তার চুরি হওয়া ফোনটি ফিরে পেয়েছেন। রংপুর জেলা পুলিশের সাইবার মনিটরিং সেলকে ধন্যবাদ জানান তিনি।