ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ৩ নভেম্বর ২০২৩
ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, গ্রেফতার ১
ফাইল ছবি

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরির ঘটনায় টাকা সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলবাব হোসেন বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এটিএম অফিসার  হিসেবে কর্মরত। তিনি বুথে চুরির ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে, শুক্রবার সকালে নগরীর সুবিদবাজার এলাকার ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের হয়। বুথে টাকা সরবরাহকারী কোম্পানি সিকিউরেক্স প্রাইভেট লিমিটেড সিলেটের এটিএম ইনচার্জ সন্দিপ দাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওই কোম্পানির দুই এটিএম অফিসারকে আসামি করা হয়।

Advertisement

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, গত ২৭ অক্টোবর বুথে টাকা আপলোড করা হয়। কিন্তু ৩০ তারিখ বুথে ২৬ লাখ ৩২ হাজার টাকা গড়মিল দেখা যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে পরে ২-৩ জন ব্যক্তি ব্যাংকের বুথের ভোল্ট খুলে টাকা চুরি করে নিয়ে যান। অজ্ঞাতনামা ২/৩ জনসহ কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সঙ্গে জড়িত আছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চুরি সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!