সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামের যাত্রীরাও টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, বৃহস্পতিবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। চট্টগ্রামের জন্যও টিকিট বরাদ্দ রাখা হয়েছে।
.png)
জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে।
এছাড়া কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এ ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনটির শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া এক হাজার ৩২৫ টাকা, এসি সিটের এক হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া দুই হাজার ৩৮০ টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।