ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই ডিজেল-মবিল বেচাকেনা করতেন তারা

চট্টগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:২৪, ৬ ডিসেম্বর ২০২৩
চোরাই ডিজেল-মবিল বেচাকেনা করতেন তারা
গ্রেফতারকৃতরা

চট্টগ্রামে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকার চোরাই ডিজেল-মবিলসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। 

এর আগে, মঙ্গলবার সকালে নগরের পতেঙ্গা থানার পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সোলায়মান ও একই এলাকার মো. সোবহানের ছেলে মো. নেজাম।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় একটি বসতঘরে অবৈধভাবে চোরাই ডিজেল ও মবিল বেচাকেনার জন্য মজুত করে একটি চক্র- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক এক লাখ ৭০ হাজার টাকা।

Advertisement

দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন জাহাজের জ্বালানি বহনকারী গাড়ি থেকে অকটেন, ডিজেল ও মবিল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কমমূল্যে পাইকারি এবং খুচরায় বিক্রয় করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!