শনিবার দুপুরে আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের নুরুল হকের ছেলে মো. জাকির, একই ইউনিয়নের নুর ইসলামের ছেলে আরমান হোসেন, মো. জসিম উদ্দিনের ছেলে মো. হৃদয় এবং সিরাজুল ইসলামের ছেলে মো. ফিরোজ আলম।
.png)
জানা যায়, গ্রেফতারকৃতরা চোর চক্রের সক্রিয় সদস্য। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ আসামিদের গ্রেফতার করে। অভিযানে পুলিশ দুই ভরি ১৫ আনা ওজনের একটি ঢালাই স্বর্ণখণ্ড উদ্ধার করে। এর মূল্য প্রায় দুই লাখ ৯০ হাজার টাকা।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।