ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর ঘরে চুরি করতে গিয়ে প্রাণটাই খোয়ালেন রায়হান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ৫ ডিসেম্বর ২০২৩
প্রবাসীর ঘরে চুরি করতে গিয়ে প্রাণটাই খোয়ালেন রায়হান
আড়াইহাজার থানা -ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে রায়হান মিয়া (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই এলাকার জালাল উদ্দিন মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, ভোর ৫টায় ওই গ্রামের মালয়েশিয়ান প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সুযোগে রায়হান ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে ঘর থেকে মালামাল গোছাতে থাকেন। এ সময় তার স্ত্রী টের পেয়ে বাইরে থেকে ঘরে দরজা বন্ধ করে দেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তাকে মালামালসহ ঘর থেকে আটক করে বাইরে নিয়ে আসেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

পরিবারের দাবি, তিনি রাজমিস্ত্রি ও রিকশা চালাতেন। হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। 

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হওয়ার পর গণপিটুনিতে তিনি মারা যান। এ নিয়ে আর কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!