চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ডাকাতের আচমত আলি বেপারী হাসমত (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার রত্তন বেপারীর ছেলে।
জানা গেছে, শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে দেলোয়ার হাওলাদারের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মিরজন খালাসী (৪৩) নামের এক ডাকাতের মৃত্যু হয়। আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আচমত আলী বেপারী নামের অপরজনকে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
.png)
এদিকে, মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫) নামের আরো দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. গোলাম রাব্বানী বলেন, চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা গেছেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।