রোববার (৩ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত যুবক সাইফুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, নিহত সাইফুল পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ভ্যানে পালানোর চেষ্টা করে। এ সময় ছাগলের মালিক চিৎকার দিলে এলাকাবাসী তাকে ধাওয়া করেন। পরে দেওয়ানবাড়ী সেতুতে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যান সাইফুল। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।