ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণপিটুনিতে ভ্যানচালকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৫, ২৬ অক্টোবর ২০২৩
গণপিটুনিতে ভ্যানচালকের মৃত্যু
বিরামপুর থানা। ফাইল ফটো

দিনাজপুরের বিরামপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে স্বজনদের পিটুনিতে কোবাদ হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। কোবাদ হোসেন (৬০) বিরামপুর পৌর শহরের পুর্বপাড়া মহল্লার মৃত কলিম উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বসতভিটার  জায়গা নিয়ে কোবাদ হোসেনের সঙ্গে তার আপন খালা অমেলা বেগম, খালাতো বোন নাজমা ও নিহারার বিরোধ চলে আসছিল। দুপুরে বাক বিতণ্ডার সময় কয়েকজন মিলে কোবাদ হোসেনকে বেধড়ক মারপিট  করে। নিজেকে বাঁচাতে প্রতিবেশী তৈয়ব আলীর বাড়িতে আশ্রয় নেন। কিন্তু ওই বাড়িতে প্রবেশ করে কিল ঘুষির পাশাপাশি বাঁশ, কাঠ দিয়ে বেদম প্রহার করা হয় তাকে। নেতিয়ে পড়লে তাকে ফেলে সটকে পড়ে হামলাকারীরা। তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ার পারভেজ তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়োর করেছে নিহতের মেয়ে। অভিযুক্তদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!