ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘মিধিলি’: সাগরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ১৮ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় ‘মিধিলি’: সাগরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার
ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে সুন্দরবনের মান্দাবাড়িয়া এলাকায় আটকা পড়া ১৫ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে তাদের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে। উদ্ধারকৃতদের ১৪ জনের বাড়ি বাগেরহাট জেলায়। আর একজন ভোলার চরফ্যাশনের মৃত কাজলের ছেলে আব্বাস।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের উদ্ধার করেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তারা। এর আগে, ঘূর্ণিঝড় ‘মিধিলির’ কবলে পড়ে সাগরে বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হয়েছে বিপুল সংখ্যক জেলে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা একেএম ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে বনকর্মীরা। তারা ভাসমান অবস্থায় এই জেলেদের উদ্ধার করে সেবা-শুশ্রূষা করছে। এ মুহূর্তে উদ্ধারকৃত জেলেরা মান্দারবাড়িয়া বন অফিসে রয়েছেন। 

Advertisement

উদ্ধারকৃতরা জেলেরা হলেন- মোরশেদ শেখের ছেলে রাসেল শেখ, রাজিব শেখ, আহম্মদ শেখের ছেলে ওহিদুল শেখ, মৃত ইছাক শেখের ছেলে দাউদ শেখ, গোলাম মোস্তফার ছেলে ইসরাফিল শেখ, ইমান আলী শেখের ছেলে রেজাউল শেখ, খোরশেদ শেখের ছেলে সুলতান শেখ, জুলফিকার শেখের ছেলে মাহাবুব শেখ, আব্দুল হাকিমের ছেলে আলী আকবর শেখ, নজরুল ইসলামের ছেলে বাবুল শেখ, আজিজ শেখের ছেলে আব্দুল হালিম, জলিল শেখের ছেলে গোলাম আযম, সাহেব আলীর ছেলে হুমায়ুন আকন্দি ও গনি শেখের ছেলে মনি শেখ। একই সঙ্গে ভোলার চরফ্যাশনের মৃত কাজলের ছেলে আব্বাসকে উদ্ধার করেছে বনকর্মীরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!