এ রিপোর্ট লেখার সময় ঘণ্টায় ৮০-৮৩ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টির অগ্রভাগ পটুয়াখালী ও এর আশপাশের এলাকায় আঘাত হেনেছে।
.png)
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ২০০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দমকা হাওয়ার পাশাপাশি পটুয়াখালী জেলায় গত দুইদিন থেকেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার অধিকাংশ এলাকার আমন ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টির হওয়ার আশঙ্কা করা হয়েছে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মিধিলির শেষ অংশ এখন স্থলভাগে উঠছে। এটি স্থলভাগের পুরোটা উঠে আসতে সন্ধ্যা হয়ে যাবে। এ সময় শক্তিক্ষয় করে রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কমে যাবে।