শুক্রবার সকালে উপজেলায় ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে এসব তথ্য জানিয়েছেন ইউএনও।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, আশ্রয়কেন্দ্রের জন্য পর্যাপ্ত শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখা হয়েছে। স্যানিটেশন ও সুপেয় পানির জন্য বিশুদ্ধকরণ ৪ হাজার ট্যাবলেট রয়েছে। এছাড়া খাবারের বরাদ্দের পরিমাণ নির্ধারণ না থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহের সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত ফেনীতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হবে।
.png)
তিনি আরো জানান, সংকেত অনুযায়ী উপকূল ও চরাঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবকরা মাইকিং শুরু করবে। এছাড়া উপকূলে মাছ ধরার নৌকা ও জেলেদের তীরবর্তী স্থানে থাকার নির্দেশনা দেওয়া আছে। পরিস্থিতি অনুযায়ী রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যদের পাশাপাশি উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।