ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘মিধিলি’: ভোলায় সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ১৭ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় ‘মিধিলি’: ভোলায় সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব থেকে রক্ষায় ভোলা জেলার অভ্যন্তরীণ সব রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। এদিকে নিম্নচাপের কারণে ভোলায় শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবের ক্ষতি থেকে রক্ষায় বৃহস্পতিবার থেকে ভোলার ইলিশা-মজু চৌধুরী হাট, দৌলতখান-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডের, হাকিম উদ্দিন-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা, নাজিরপুর-কালাইয়া, ভেলুমিয়া-ধলিয়া রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!