ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১৭ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র তাণ্ডবে গাছের ডাল পড়ে এক বৃদ্ধের মৃত্যুর হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল ওহাব। তিনি ঐ এলাকার হানিফ মাস্টারের বাড়ির বাসিন্দা।

৫ নম্বর ওয়ার্ড সদস্য জাহেদ সারোয়ার শিমুল জানান, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একটি গাছের ডাল ভেঙে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, সন্দ্বীপে এক বৃদ্ধের মৃত্যু ছাড়া এখন পর্যন্ত আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। সন্দ্বীপে প্রচণ্ড বাতাস হচ্ছে। তবে অন্যান্য এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!