ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় মিধিলার প্রভাব

ঝালকাঠিতে টানা বৃষ্টি, বইছে দমকা হাওয়া 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ১৭ নভেম্বর ২০২৩
ঝালকাঠিতে টানা বৃষ্টি, বইছে দমকা হাওয়া 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুক্রবার সকালে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে না শহরের লোকজন। গ্রামের কৃষক থেকে শুরু করে নিম্নআয়ের মানুষজনও বাড়িতে অবস্থান করছেন। বৃষ্টিপাত বাড়ার কারণে তাপমাত্রাও কমছে। ফলে অনেকটাই শীতের আমেজ চলে এসেছে।

এদিকে, আমন আবাদের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেক স্থানের আমন আবাদ মাটিতে লুটিয়ে পড়েছে। ধানে চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। শীতকালীন সবজি চাষিরাও পড়েছেন বিপাকে। এ বৃষ্টিতে শীতকালীন শাক-সবজি নষ্ট হবার আশঙ্কা চাষিদের।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মিধিলা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলায় ৪২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৫৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৩টি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। নগদ ৩ লাখ ২৩ হাজার টাকা, ৩৫০ মেট্রিক টন ত্রাণের চাল বিতরণের জন্য মজুত আছে। পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্বেচ্ছাসেবক টিমও পস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় শুরু হলে নদী তীরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে।

Advertisement

জানা যায়, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলের ২৬৫ কিলোমিটারের মধ্যে চলে আসায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বরে বিপৎসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ নভেম্বর) (ক্রমিক নম্বর-৯) এ তথ্য জানানো হয়। শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টির অগ্রভাগ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!