নিহত সিএনজিচালক শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)। আহতরা হলেন- জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক উল্লেখিত স্থানে পৌঁছালে সিএনজিকে ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিচালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান সিএনজিচালক। অপর দু’জনকে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোবারক হোসেন ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।